IQNA

সৌদির অ্যাপাচি হেলিকপ্টার ধ্বংস করল ইয়েমেন

12:12 - November 30, 2019
সংবাদ: 2609730
সৌদির অ্যাপাচি হেলিকপ্টার ধ্বংস করল ইয়েমেন
আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবের একটি অ্যাপাচি হেলিকপ্টার ধ্বংস করেছে ইয়েমেন। আনসারুল্লাহ বাহিনী ক্ষেপণাস্ত্রের সাহায্যে এটি ধ্বংস করেছে।

বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: ইয়েমেনের সেনাবাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারীয় এ প্রসঙ্গে বলেন, গতকাল শুক্রবার সকালে সীমান্তবর্তী এলাকায় সৌদি আরবের একটি হেলিকপ্টার ধ্বংস হয়েছে। এটি ইয়েমেনিদের বিরুদ্ধে অভিযানের জন্য এসেছিল।


তিনি আরও বলেন, ইয়েমেনের আকাশ শত্রুমুক্ত রাখতে সব ধরনের অপতৎপরতা নস্যাৎ করা হবে। হেলিকপ্টারটি সৌদি আরবের দক্ষিণাঞ্চলীয় আসির প্রদেশের মুজাযাহ এলাকায় গিয়ে পড়েছে। হেলিকপ্টারটি বিধ্বস্ত হওয়ায় এর দুই পাইলট নিহত হয়েছে।


২০১৫ সালের মার্চ মাস থেকে দারিদ্রপীড়িত ইয়েমেনে হামলা চালিয়ে আসছে সৌদি আরব ও তার কয়েকটি মিত্র দেশ। এর ফলে এ পর্যন্ত হাজার হাজার মানুষ নিহত হয়েছে। ইয়েমেনের আনসারুল্লাহ সমর্থিত সেনাবাহিনীও সউদী আগ্রাসন বন্ধে পাল্টা জবাব দিয়ে যাচ্ছে। iqna

captcha