IQNA

চীনের মসজিদের দরজা থেকে মুছে দেয়া হল শাহাদাতাইন

21:30 - December 01, 2019
সংবাদ: 2609746
চীনের মসজিদের দরজা থেকে মুছে দেয়া হল শাহাদাতাইন
আন্তর্জাতিক ডেস্কঃ চীনের সিন কিয়াং প্রদেশের ঈদগাহ জামে মসজিদের প্রধান ফটকের উপর লেখা ‘লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসুলুল্লাহ’ বাক্যদ্বয় মুছে দেয়ার তথ্য প্রকাশ করেছে টুইটারে সক্রিয়রা।

বার্তা সংস্থা ইকনার রিপোর্ট: টুইটারে সক্রিয়দের কর্তৃক প্রকাশিত একটি সংবাদ থেকে জানা গেছে যে, চীন সরকার সিন কিয়াং প্রদেশের ঈদগাহ জামে মসজিদের প্রধান ফটকের উপর লেখা ‘লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসুলুল্লাহ’ বাক্যদ্বয় মুছে দিয়েছে।

বিশ্বের বিভিন্ন দেশের টুইটার ইউজাররা এ সংবাদ এবং মসজিদের দরজা থেকে শাহাদাতাইন মুছে দেয়ার ছবি রিটুইট করে চীন সরকারের এহেন পদক্ষেপের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে একে ইসলাম ধর্মের প্রতি অবমাননা বলে আখ্যায়িত করেছে।

প্রসঙ্গত, চীনের উত্তর-পশ্চিমাঞ্চলের স্বায়ত্বশাসিত সিন কিয়াং প্রদেশের রাজধানী উরুমচী’তে বসবাস করে উইঘুর মুসলমানরা। চীনে বসবাসরত মুসলমানদের সংখ্যা ৪ কোটির অধিক। সাম্প্রতিককালে এদেশের মুসলমানদের বিরুদ্ধে কঠোর নীতি অবলম্বন করেছে দেশটির সরকার।#3860979

 

ট্যাগ্সসমূহ: উইঘুর ، চীন ، ইকনা ، উরুমচি ، সিন কিয়াং
captcha