IQNA

22:55 - December 02, 2019
সংবাদ: 2609751

উদ্ভট অভিযোগে মিয়ানমারে ৯৬ রোহিঙ্গা আটক

আন্তর্জাতিক ডেস্কঃ ইয়াঙ্গুনের উদ্দেশ্যে রওনা হওয়া ৯৬ রোহিঙ্গা মুসলিমকে আটক করেছে মিয়ানমার কর্তৃপক্ষ।

উদ্ভট অভিযোগে মিয়ানমারে ৯৬ রোহিঙ্গা আটক

বার্তা সংস্থা আনাতোলি’র (আরাবি) উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনার রিপোর্ট: মিয়ানমার সেনাবাহিনী গতকাল (১ ডিসেম্বর) সংখ্যালঘু রোহিঙ্গা সম্প্রদায়ের ৯৬ জনকে রাখাইন অঞ্চল ছেড়ে ইয়াঙ্গুনে যাওয়ার পথে আটক করেছে।

রোহিঙ্গাদের বিষয়ে তৎপর সোসুমু জানিয়েছেন, অবৈধভাবে বাংলাদেশ থেকে মিয়ানমারে প্রবেশ করার উদ্ভট অভিযোগে রোহিঙ্গা মুসলমানদেরকে আটক করেছে কর্তৃপক্ষ।

তিনি আরাকান বার্তা সংস্থাকে জানিয়েছেন, রাখাইন প্রদেশে রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যার আশংকা এখনো বিদ্যমান।

প্র্রসঙ্গত, রোহিঙ্গাদের রাখাইন প্রদেশ ছেড়ে মিয়ানমারের অপর যে কোন প্রদেশে সফরের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে মিয়নমার সরকার।#3860883

 

captcha