IQNA

সিগারেটের গোডাউন পুড়ে ছাই, অক্ষ'ত পবিত্র কোরআন

0:40 - December 06, 2019
সংবাদ: 2609777
সিগারেটের গোডাউন পুড়ে ছাই, অক্ষ'ত পবিত্র কোরআন
ইসলাম ডেস্ক: ময়মনসিংহের নান্দাইল পৌর সদরের চণ্ডীপাশা স’মিল এলাকায় সোমবার দিবাগত রাতে আবুল খায়ের টোব্যাকো কোম্পানির গোডাউনসহ ছয়টি ঘর অগ্নিকা'ণ্ডে পুড়ে ছাই হয়েছে। তবে পবিত্র কোরআন শরীফ রয়েছে অক্ষ'ত। জ্বল'ন্ত সেই অগ্নিকা'ণ্ডে পু'ড়েনি কোরআন শরীফের কোনো আরবি হরফ। সেই সঙ্গে অক্ষ'ত রয়েছে দুইটি জায়নামাজ।

বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: এতে কেউ হ'তাহ'ত না হলেও ১৫ লক্ষাধিক টাকার ক্ষ'য়-ক্ষ'তি হয়েছে। এ খবর ছড়িয়ে পড়ে নান্দাইলের সর্বত্র। তা নিজ চোখে দেখার জন্য উপজেলাসহ বিভিন্ন এলাকার লোকজন এসে ভিড় জমাচ্ছেন অগ্নিকা'ণ্ডের স্থানে।

মঙ্গলবার সকালে সংসদ সদস্য মো. আনোয়ারুল আবেদীন খান তুহিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহম্মদ আবদুর রহিম সুজন, পৌর মেয়র রফিক উদ্দিন ভূঁইয়া ও থানার ওসি মনসুর আহম্মদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

স্থানীয়রা জানান, ভোররাতে এই অগ্নিকা'ণ্ড ঘটে। আবুল খায়ের টোব্যাকো কোম্পানির গোডাউনসহ ফাহিম ভিলা নামে একটি বাসার ছয়টি ঘর পুড়ে যায়।বাসার ভিতরে ঘুম'ন্ত অবস্থায় লোকজনদের বের করতে পারলেও আগুন বিশালাকারে ছড়িয়ে পড়ায় ঘরের আসবাবপত্র-মালামাল বের করা সম্ভব হয়নি। ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা এসে দ্রুত আগুন নিয়ন্ত্র'ণে আনে।

তারা আরও জানান, কোম্পানির গোডাউনে মশার কয়েল থেকে এ অগ্নিকা'ণ্ড ঘটতে পারে।টোব্যাকো কোম্পানির প্রতিনিধি আল মামুন জানান, ‘গোডাউনে কোম্পানির বিড়ি, সিগারেট ও ম্যাচ থাকলেও কোনো লোকজন ছিল না। বিদ্যুতের শর্টসার্কিট থেকে অগ্নিকা'ণ্ডের সূত্রপাত হতে পারে।’

ফায়ার সার্ভিসের টিম লিডার রুবেল মিয়া জানান, ‘এ ঘটনায় কেউ হ'তাহ'ত হননি। তবে আগুনের সূত্রপাত ও ক্ষ'য়ক্ষ'তির সঠিক পরিমাণ জানতে তদ'ন্ত কমিটি গঠন করা হবে।’
সূত্র: mtnews24

captcha