IQNA

0:01 - December 29, 2019
সংবাদ: 2609924

শান্তির বার্তা হিসেবে পুলিশকে ফুল উপহার দিল ভারতীয় মুসলমানেরা

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের উত্তর প্রদেশের বান্দা শহরের মুসলমানেরা শুক্রবার জুমার নামাজের পর পুলিশ বাহিনীকে ফুল উপহার দিয়েছে।

শান্তির বার্তা হিসেবে পুলিশকে ফুল উপহার দিল ভারতীয় মুসলমানেরা

NDTV উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: মুসলমানদের এই পদক্ষেপ সম্পর্কে ডেপুটি পুলিশ কমিশনার অলোক মিশ্র বলেন: শুক্রবার জুমার নামাজের পর মুসলমানেরা আইন শৃঙ্খলা রক্ষার জন্য মোতায়েন কমান্ডার এবং পুলিশ বাহিনীকে লাল গোলাপ উপহার দিয়েছেন।
এই পদক্ষেপের জন্য তিনি মুসলিম যুবক ও নেতাদের প্রশংসা করে বলেছেন: পুলিশ তাদের আশ্বাসও দিয়েছিল যে তারা তাদের সম্পূর্ণ সুরক্ষা নিশ্চিত করবে।
অলোক মিশ্র বলেন: শুক্রবার সকল মসজিদে জুমার নামাজের নিরাপত্তা প্রদানের জন্য আমরা ড্রোন ব্যবহার করি।

উল্লেখ্য যে, নতুন নাগরিকত্ব আইন পাস হওয়ার পরে উত্তরপ্রদেশ সহ ভারতের বিভিন্ন স্থানে অসংখ্য প্রতিবাদ ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। এসকল বিক্ষোভে সেদেশের পুলিশ ও সুরক্ষা বাহিনীর হামলার ফলে অনেক বিক্ষোভকারী আহত ও নিহত হয়েছেন।

নতুন এই আইন অনুযায়ী ধর্মীয় শরণার্থীরা ৫ বছর পর ভারতের নাগরিক হতে পারবে। তবে এই আইন থেকে মুসলমানদের বাদ দেওয়া হয়েছে। এই কারণে সেদেশের মুসলমানেরা এধরণের বৈষম্যমূলক আইন প্রতিবাদ করেছে।  iqna

 

captcha