IQNA

21:34 - January 16, 2020
সংবাদ: 2610051

আয়াতুল্লাহ সিস্তানির পায়ে সফলভাবে অস্ত্রোপচার সম্পন্ন

আন্তর্জাতিক ডেস্ক: নাজাফের একটি মেডিকেল সূত্র আয়াতুল্লাহ সিস্তানির অস্ত্রোপচার সফল হয়েছে বলে জানিয়েছে।

আয়াতুল্লাহ সিস্তানির পায়ে সফলভাবে অস্ত্রোপচার সম্পন্ন

বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: সুমারিয়া নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে এই মেডিকেল সূত্রটি বলেছে: বাম পা ভেঙ্গে যাওয়ার কারণে আজ (১৬ই জানুয়ারি) আয়াতুল্লাহ সিস্তানির অস্ত্রোপচার করা হয়েছে এবং সফলভাবে তা সম্পন্ন হয়েছে।
তিনি বলেন: ইরাকের প্রভাবশালী শিয়া আলেম আয়াতুল্লাহ আলী সিস্তানির অপারেশন শেষ হওয়ার পর তাকে অপারেশন রুম থেকে স্থানীয় সময় প্রায় ২:৩০ বের করা হয়।
এদিকে আয়াতুল্লাহ সিস্তানির কার্যালয়ের পক্ষ থেকে তাঁর পা ভাঙ্গার খবর প্রকাশ হওয়ার পর টুইটার ব্যবহারকারীরা এই ধর্মীয় নেতার সুস্থতার জন্য “দ্রুত আরোগ্য” হ্যাশট্যাগ চালু করেছে। এই হ্যাশট্যাগ চালু করার মাধ্যমে তারা এই আধ্যাত্মিক আলেমের সুস্থতার জন্য সকল মুমিনদের দোয়া করতে বলেছেন।
উল্লেখ্য যে, গতরাতে ইরাকের গ্র্যান্ড আয়াতুল্লাহর বাম পা মচকে গিয়েছে। আর এর কারণে তাঁর পায়ের উরুর হাড় ভেঙ্গে গিয়েছে।  iqna

 

captcha