IQNA

'ব্রেইন ইনজুরি'র কথা বলে ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় নিহত সেনাদের তথ্য গোপন করছে যুক্তরাষ্ট্র

21:27 - February 01, 2020
সংবাদ: 2610147
'ব্রেইন ইনজুরি'র কথা বলে ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় নিহত সেনাদের তথ্য গোপন করছে যুক্তরাষ্ট্র
আন্তর্জাতিক ডেস্ক : নতুন বছরের ৮ জানুয়ারি ইরাকে অবস্থিত দুটি মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। ওই হামলায় নিহত সেনাদের সংখ্যা গোপন করার জন্যই যুক্তরাষ্ট্র তাদের সেনাদের ব্রেইন ইনজুরির কথা বলছে। আজ শনিবার আইআরজিসির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল রামেজান শরীফ এ কথা বলেছেন।

বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: ইরানের ওয়াতান ই-এমরুজ পত্রিকায় এক নিবন্ধে এ কথা বলেছেন তিনি। আইআরজিসির মুখপাত্র বলেন, আমরা উপসংহারে এ কথাই বলব যে, আইন আল-আসাদ ঘাঁটিতে যে ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে তাতে নিহ'ত মার্কিন সেনাদের কথা যুক্তরাষ্ট্র রূপক অর্থে 'ব্রেন ইঞ্জুরি' বলছে।

জেনারেল রামেজান শরীফ বলেন, আমি বিশ্বাস করি 'ব্রেইন ট্রমা' তা সে ছোট হোক, মাঝারি হোক আর মারাত্মক হোক -তা মূলত মার্কিন নিহত সেনার সংখ্যায় প্রকাশ করছে। কিন্তু যুক্তরাষ্ট্র বিষয়টি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করতে দ্বিধাদ্বন্দ্বে রয়েছে। ব্রেইন ইনজুরি হচ্ছে একটি অস্বাভাবিক ও অস্পষ্ট প্রকাশভঙ্গি।

আইআরজিসির মুখপাত্র বলেন, সামরিক পরিভাষায় সব রকমের আহত সেনাকে আহত বলেই গণ্য করা হয় তা অল্প হোক আর বেশি আহত হোক। মার্কিন সেনাদের হতাহতের বিষয়টি নিয়ে এ পর্যন্ত যে তথ্য পাওয়া গেছে তাতে এটি বলা যায় যে ১৩টি বিশালাকারের ক্ষেপণাস্ত্রের আঘাতে অবশ্যই আশা করা যায় যে, মার্কিন সেনাদের উল্লেখযোগ্য রকমের ক্ষয়ক্ষতি হয়েছে।
সূত্র: mtnews24

captcha