তেহরান (ইকনা)- সৌদি আরবের শিল্প নগরী ইয়ানবুতে (লোহিত সাগরের দ্বিতীয় বৃহত্তম উপকূলীয় শহর) ইয়েমেনের সেনাবাহিনী দুটি ভারি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।

সৌদি আরবের সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা সেদেশের ইয়ানবু শহরে এই ক্ষেপণাস্ত্র হামলার একটি ভিডিও প্রকাশ করেছে।
বলা হয় যে, এই হামলা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বা ড্রোন দিয়ে করা হয়েছে।
সৌদি আরবের উত্তর-পশ্চিমাঞ্চলে অবস্থিত ইয়ানবু শহর। এই শহরটি সেদেশের বৃহত্তম শিল্প নগরী। iqna