
সৌদি আরবের খ্যাতনামা টুইটার ব্যবহারকারী মুজতাহিদ টুইট করেছেন, সৌদি আরবের সাবেক ক্রাউন প্রিন্সসহ মোট তিন জন প্রিন্সকে গ্রেপ্তার করা হয়েছে। এ থেকে বোঝা যাচ্ছে যে, কিং সালাম হয় সম্ভবত মৃত্যু বরণ করেছেন অথবা মৃত্যু পথ যাত্রী।
সৌদি বাদশাহের ভাই আহমদ বিন আব্দুল আজিজ এবং সাবেক ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন নায়েফ ও তার ভাইয়ের গ্রেপ্তারের ইঙ্গিত দিয়ে মুজতাহিদ বলেছেন: শুধুমাত্র আহমদ ও নায়েফের দুই ছেলেকেই গ্রেপ্তার করা হয়েছে। বরং এপর্যন্তে কয়েক ডজন গুরুত্বপূর্ণ ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
মুজতাহিদ আরও প্রকাশ করেছেন যে, মুহাম্মদ বিন সালমান সিদ্ধান্ত নিয়েছে শীঘ্রই বাদশাহের পদত্যাগের ঘোষণা দেবে এবং নিজেকে নতুন বাদশাহ হিসেবে পরিচয় করাবে।
তিনি আরও বলেন: রয়্যাল ব্যুরো এবং রয়্যাল গার্ডের কর্মীরা তাকে বলেছিল যে, সৌদি বাদশাহের শারীরিক অবস্থার অবনতির কারণে আপাতত তার সাথে সাক্ষাৎ বন্ধ রয়েছে।
রাষ্ট্রদ্রোহের অভিযোগে শুক্রবার রাতে সৌদি রাজদরবারের বাহিনী তিন জন প্রিন্সকে আটক করেছে। তবে বিশেষজ্ঞরা বলছেন, বিন সালমানের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের ক্ষমতাচ্যুত করার কারণে তিন এসকল প্রিন্সদের গ্রেপ্তার করেছেন। iqna