IQNA

20:39 - March 10, 2020
সংবাদ: 2610389

জীবাণুনাশক করা হলো পবিত্র ক্বাবা ও মসজিদুল হারাম + ছবি

তেহরান (ইকনা)- করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াই করার জন্য সৌদি আরবের পবিত্র মসজিদুল হারাম এবং মসজিদে নববী জীবাণুনাশক করা হয়েছে।

জীবাণুনাশক করা হলো পবিত্র ক্বাবা ও মসজিদুল হারাম + ছবি

করোনাভাইরাস প্রতিরোধ করতে গতকাল মসজিদুল হারাম এবং মসজিদে নববীর পরিচালকের উদ্যোগে এই পবিত্র স্থান পরিষ্কার এবং জীবাণুনাশক করা হয়েছে। এসময় পবিত্র কাবাঘর এবং এর প্রাঙ্গণ, হাজারুল আসওয়াদ, রুকনে ইয়ামানী, হযরত ইব্রাহীম (আ.)এর মাকামসহ অন্যান্য গুরুত্বপূর্ণ স্থানসমূহ পরিষ্কার ও জীবাণুনাশক করা হয়েছে।

এ ব্যাপারে মসজিদুল হারাম এবং মসজিদে নববীর মুতাওয়ালী আব্দুর রহমান বিন আব্দুল আজিজ আস-সাদিস বলেন: এই ব্যবস্থাগুলি বায়তুল্লাহ আল হারামের জিয়ারতকারীদের স্বাস্থ্য সুরক্ষার লক্ষ্যে করা হয়েছে।  iqna

captcha