IQNA

20:08 - March 14, 2020
সংবাদ: 2610413

করোনার প্রকোপে সৌদি আরবে সকল আন্তর্জাতিক ফ্লাইট স্থগিত

তেহরান (ইকনা)- সৌদি আরব ঘোষণা করেছেন: এদেশে করোনার প্রাদুর্ভাব রোধ করতে আগামী দুই সপ্তাহের জন্য সমস্ত আন্তর্জাতিক ফ্লাইট স্থগিত করা হয়েছে।

করোনার প্রকোপে সৌদি আরবে সকল আন্তর্জাতিক ফ্লাইট স্থগিত

সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ঘোষণা করেছে: করোনাভাইরাসের প্রাদুর্ভাব রোধ করতে আজ থেকে সমস্ত আন্তর্জাতিক বিমান আগামী দুটি সপ্তাহের জন্য বাতিল করা হয়েছে।

এই কর্মকর্তা আরও বলেছেন: এসময়ের মধ্যে এদেশের যেসকল নাগরিকগণ বিদেশে সফর করতে পারবে না ও এদেশের বসবাসরত যেসকল বিদেশীরা নিজ দেশে ফিরে যেতে পারবেন না এবং যেসকল পর্যটকগণ এদেশের সফরের জন্য কোয়ারেন্টাইনে রয়েছেন তাদের সকলের জন্য সরকারী ছুটি ঘোষণা করা হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, সৌদি আরবের এ পর্যন্ত ৮৬ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। iqna

 

captcha