IQNA

20:06 - March 18, 2020
সংবাদ: 2610434
আসন্ন ঈদে মাবয়াস এবং ফার্সি নববর্ষ উপলক্ষে;

শর্তসাপেক্ষে কারাবন্দীদের সাধারণ ক্ষমার ব্যাপারে সম্মতি প্রদান করলের সর্বোচ্চ নেতা

তেহরান (ইকনা)- আসন্ন ঈদে মাবয়াস এবং ফার্সি নববর্ষ উপলক্ষে ইসলামী প্রজাতন্ত্র ইরানের কারাবন্দীদের সাধারণ ক্ষমার প্রস্তাবে সম্মতি প্রদান করেছেন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী।

শর্তসাপেক্ষে কারাবন্দীদের সাধারণ ক্ষমার ব্যাপারে সম্মতি প্রদান করলের সর্বোচ্চ নেতা

প্রতিবছরের ন্যায় এ বছরের কিছু শর্ত উল্লেখ করে কারাবন্দীদের সাধারণ ক্ষমা করার ব্যাপারে ইরানের বিচার বিভাগের প্রধান, সর্বোচ্চ নেতার নিকটে প্রস্তাব পাঠান। তিনি এই প্রস্তাবে সম্মতি প্রদান করেন।

ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী দেশটির বহু সংখ্যক কারাবন্দীকে সাধারণ ক্ষমা ঘোষণা করেছেন। ইরানে করোনাভাইরাসের প্রাদুর্ভাব ছড়িয়ে পড়ার পর তিনি এসব বন্দিকে ক্ষমা করলেন।

ইরানের বিচার বিভাগের প্রধান ইব্রাহিম রাইসির অনুরোধের প্রেক্ষাপটে সর্বোচ্চ নেতা বন্দীদের মুক্তি দেয়ার ঘোষণা দেন। ইরানি নওরোজ এবং কয়েকটি ইসলামী অনুষ্ঠানকে সামনে রেখে করোনাভাইরাসের প্রাদুর্ভাবের ভেতরে ইব্রাহিম রাইসি সর্বোচ্চ নেতার কাছে বন্দীদের মুক্তির জন্য অনুরোধ জানিয়ে চিঠি লেখেন। এরপর তাতে সম্মতি দেন সর্বোচ্চ নেতা।

সারা বিশ্বে যখন করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াই চলছে তখন বন্দী ও আদালতের পরিস্থিতি বিবেচনা করে এই চিঠি লেখেন ইরানের বিচার বিভাগের প্রধান। বন্দীদের মুক্তির ব্যাপারে তাদের সাজা খাটার মেয়াদ এবং অপরাধের ধরণ বিবেচনা করা হবে।

এর একদিন আগে ইরানের বিচার বিভাগের মুখপাত্র গোলাম হোসেন ইসমাইলি জানান, ৮৫ হাজার বন্দীকে মুক্তি দেয়া হয়েছে। এরমধ্যে অর্ধেক বন্দী দেশের নিরাপত্তা সংক্রান্ত অপরাধের সাথে জড়িত থাকার দায়ে অভিযুক্ত ছিলেন। এছাড়া কারাগারের ভেতরে করোনাভাইরাস মোকাবেলার নানা ব্যবস্থা নেয়া হয়েছে বলেও গোলাম হোসেইন ইসমাইলি জানান।  iqna

 

captcha