IQNA

14:30 - April 15, 2020
সংবাদ: 2610601

করোনার আতঙ্কে তারাবি নামাজ স্থগিত করলো জর্ডান

তেহরান (ইকনা)- সৌদি আরবের পর এবার রমজানে মসজিদে তারাবির নামাজ স্থগিত করেছে জর্ডান। করোনার বিস্তার রোধে জর্ডানের ধর্ম মন্ত্রণালয় আসন্ন রমজানে জামাতে নামাজ নিষিদ্ধ করেছে।

করোনার আতঙ্কে তারাবি নামাজ স্থগিত করলো জর্ডান

দেশটির ধর্ম বিষয়ক মন্ত্রী মোহাম্মদ খালাইলাহ বলেছেন, আসন্ন রমজান মাসে এদেশের সকল মসজিদে তারাবির নামাজও নিষিদ্ধ করা হবে।

খালাইলাহ আরও বলেছেন: "মসজিদ বন্ধ করে দেওয়ার বিষয়টি সকলের জন্য একটি কষ্টকর বিষয়। তবে সম্প্রদায় এবং দেশের জনগণের স্বাস্থ্যের সুরক্ষার জন্য এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।"

তিনি গুরুত্বারোপ করে বলেন: অতএব, এখন থেকে জুমা ও জামাতের নামাজ আমরা বাড়ীতে আদায় করবো এবং পবিত্র রমজান মাসে তারাবির নামাজও বাড়ীতে আদায় করবো। কারণ পবিত্র রমজান মাস জুড়ে সকল মসজিদ বন্ধ থাকবে।

তিনি জনস্বাস্থ্য বজায় রাখার জন্য সেদেশের নাগরিকদের জামাতের নামাজ আদায় করার জন্য মসজিদের পেশ ইমামকে চাপ না দেওয়া আহ্বান জানিয়েছেন।
করোনাভাইরাস বিস্তার রোধে ইতোমধ্যে মসজিদ এবং অন্যান্য ধর্মীয় স্থান বন্ধ রেখেছে জর্ডান।

দেশটিতে এ পর্যন্ত প্রাণঘাতী করোনা ভাইরাসে ৩৯১ জন আক্রান্ত হয়েছে। আর ৭ জনের মৃত্যু হয়েছে। iqna

 

captcha