‘ajib’ ওয়েব সাইটের বরাত দিয়ে কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: ফ্রান্সের ট্রায় শহরে গত সোমবার তথা ২৮শে অক্টোবরে চার সন্তানকে নিয়ে এক মুসলিম হিজাবি নারীর দোকানে কেনাকাটার উদ্দেশ্য আসলে ইসলাম বিদ্বেষীরা এই ভদ্র মহিলার উপর হামলা চালায়।
ইসলাম বিদ্বেষীরা প্রথমে তাকে মৌখিক ভাবে অপমান করে এবং পরবর্তীতে তার উপর হামলা চালায় ও এই ভদ্র মহিলার হিজাব খুলে ফেলার চেষ্টা করে।
এই দৃশ্য দেখার পর দোকান কর্মকর্তা এবং ক্রেতাগণ এই নিরীহ ভদ্র মহিলাকে সাহায্য করতে এগিয়ে আসে এবং নরপশুদের হাত থেকে তাকে রক্ষা করে।
মুসলিম ভদ্র মহিলা এই হিংসাত্মক ঘটনার পর থানায় অভিযোগ করে এবং বর্তমানে পুলিশ এই মামলার তদন্ত করছে।
উল্লেখ্য যে, চিকিৎসক উক্ত আহত মুসলিম নারীকে পরীক্ষা করে তাকে তিন দিন বিশ্রাম নিতে বলেছে।
1310070