IQNA

18:29 - June 09, 2020
সংবাদ: 2610929

২৭৫ তুর্কি সেনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

তেহরান (ইকনা): আমেরিকায় স্বেচ্ছা-নির্বাসিত তুরস্কের বিরো'ধী ধর্মীয় নেতা ফতেউল্লাহ গুলেনের সঙ্গে সম্পর্ক রাখার অভিযো'গে আরও ২৭৫ ব্যক্তির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জা'রি করেছে তুর্কি সরকার। এসব ব্যক্তির বেশিরভাগই সামরিক বাহিনীর সদস্য বলে জানা গেছে। ২০১৫ সালে সং'ঘ'টিত ব্য'র্থ সামরিক অভ্যু'ত্থানের সঙ্গে এ সমস্ত ব্যক্তির সম্পর্ক ছিল বলে তুর্কি সরকার মনে করছে।

২৭৫ তুর্কি সেনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

তুরস্কের রাষ্ট্রীয় সংস্থা আনাদোলু জানিয়েছে, সন্দে'হভাজন ব্যক্তিদের মধ্যে ১৪৫ জনকে এরইমধ্যে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। তার আগে তুরস্কের পশ্চিমাঞ্চলীয় আজমির শহরসহ ২২টি প্রদেশে পুলিশ গ্রেফ'তার অভি'যান চালায়। সন্দে'হভাজন ব্যক্তিদের সঙ্গে গুলেনের অনুগত লোকজনের যোগাযোগ ছিল বলে দাবি করছে তুর্কি সরকার।

এদিকে, তুরস্কের নিরা'পত্তা সূত্রগুলো জানিয়েছে, দেশটির আইন-শৃ'ঙ্খ'লা রক্ষাকারী বাহিনী সামরিক বাহিনীর ১৬ সদস্যকে দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর থেকে আ'টক করেছে।

এছাড়া, ইস্তাম্বুলের পুলিশ জানিয়েছে, আদালত তাদেরকে সামরিক বাহিনীর ৪৪ সদস্যকে আ'টকের নির্দে'শ দিয়েছে যার মধ্যে একজন মেজর এবং তিনজন লেফটেন্যান্ট রয়েছেন। এছাড়া কয়েকজন ডাক্তার এবং শিক্ষক রয়েছেন সন্দে'হভা'জনদের তালিকায়।

সূত্র: mtnews24

captcha