তেহরান (ইকনা): ইরাকের স্বেচ্ছাসেবী সংগঠন 'পপুলার মোবিলাইজেশন ইউনিট' হাশদ আশ শাবির অপারেশন কমান্ড জানিয়েছে: সামাররা শহরের দক্ষিণাঞ্চলে তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের ঘাটিতে মর্টার হামলা চালানো হয়েছে।

রোববার এক বিবৃতিতে হাশদ আশ-শাবির অপারেশন কমান্ড ঘোষণা করেছেন: হাশদ আশ-শাবির সেনারা সামাররা শহরের “আল-হাভি” এলাকায় দায়েশের ঘাটিতে হামলা চালিয়েছে।
হাশদ আশ-শাবির অপারেশন কমান্ড এক বিবৃতিতে আরও বলেছেন: "প্রাপ্ত তথ্যে দেখা গেছে যে আইএসের সন্ত্রাসীরা সামাররা শহরের দক্ষিণে অবস্থান করছিল।"
বিবৃতিতে আরও যোগ করা হয়েছে যে, হাশদ আশ-শাবির ৩১৫-ব্রিগেড সামাররার দক্ষিণে আইএসের অবস্থানগুলো সঠিকভাবে লক্ষ্যবস্তু করে মর্টার হামলা চালিয়েছে। iqna