IQNA

18:07 - July 02, 2020
সংবাদ: 2611064

মসজিদে হামলা প্রতিহ‌‌তকারী ৫ জনকে পুরস্কৃত করলেন জাস্টিন ট্রুডো

তেহরান (ইকনা): কানাডার জাতীয় দিবসে দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো আজেদিন সুফিয়ানকে মরনোত্তর পদকে ভূষিত করেছেন। ওই হামলায় আজেদিন সুফিয়ানের সঙ্গে সন্ত্রাসীকে প্রতিহত করতে যাওয়া অন্য ৪ মুসল্লিকেও এ পুরস্কারে ভূষিত করা হয়।

মসজিদে হামলা প্রতিহ‌‌তকারী ৫ জনকে পুরস্কৃত করলেন জাস্টিন ট্রুডো

২০১৭ সালে কানাডার কুইবেকে একটি মসজিদে কট্টর ডানপন্থী এক সন্ত্রাসী বন্দুক নিয়ে নামাজরত মুসল্লিদের ওপর নির্বিচারে গুলিবর্ষণের সময় নিজের বুক পেতে অন্যদের রক্ষা করেন আজেদিন সুফিয়ান। প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো তার এই বীরত্বের জন্য তাদের এ পুরস্কারে ভূষিত করেন।

২০১৭ সালের ২৯ জানুয়ারি কুইবেক সিটি মসজিদে নামাজ পড়ার সময় অতর্কিতে কট্টর ডানপন্থী এক সন্ত্রাসীর এ'লোপা'তা'ড়ি গুলিতে ঘটনাস্থলেই ছয়জন নিহত হন। এ ঘটনায় আহত হন বেশ কয়েকজন। এ সময় নিজের বুক পেতে সন্ত্রাসীকে প্রতিহত করেন আজেদিন সুফিয়ান। তার সঙ্গে এগিয়ে আসেন আরও চার মুসল্লি। তারাও গু'রুতর আহ'ত হন। এদের মধ্যে একজন পঙ্গু হয়ে গেছেন। বাকিরাও বেঁচে আছেন ভয়াবহ হামলার ক্ষতচিহ্ন নিয়ে।

এ সময় ওই সন্ত্রাসীকে জা'পটে না ধরলে হতাহতের সংখ্যা আরও অনেক বেড়ে যেত। তাদের ওই সাহসিকতার জন্য সরকার এ বছর জাতীয় দিবসে তাদের পুরস্কৃত করল।

সূত্র: mtnews24

captcha