তেহরান (ইকনা): রোববার রাতে ইসরাইলের সেনাবাহিনী একটি বিবৃতি দাবি করেছে যে, গাজা উপত্যকা থেকে ইসরাইলে দুটি রকেট নিক্ষেপ করা হয়েছিল।

হিব্রু ভাষার মিডিয়াসমূহ জানিয়েছে, এই রকেট দুটি নিক্ষেপের পর গাজা উপত্যকার আশেপাশের শহরসমূহে অ্যালার্মের শব্দ শোনা গিয়েছে।
তবে ইসরাইলি সেনাবাহিনীর কথিত বিবৃতিতে নিক্ষেপকৃত দুটি রকেট কোথায় আঘাত হেনেছে, সেব্যাপারে কোন তথ্য উল্লেখ করেনি। iqna