IQNA

20:44 - July 10, 2020
সংবাদ: 2611113

অস্ট্রেলিয়ায় মসজিদ এবং ইসলামিক কেন্দ্র নির্মাণ

তেহরান (ইকনা): দুটি ইসলামিক এনজিও’র উদ্যোগে অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরার উপকণ্ঠে একটি মসজিদ এবং ইসলামিক কেন্দ্র নির্মাণ করা হবে।

অস্ট্রেলিয়ায় মসজিদ এবং ইসলামিক কেন্দ্র নির্মাণ

এই মসজিদ এবং ইসলামিক কেন্দ্রটি অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরার শহরতলির স্কুলিন এলাকায় নির্মিত হবে। দু’তলা বিশিষ্ট এই প্রকল্পটি দুইটি ইসলামিক বেসরকারি সংস্থা উদ্যোগে নির্মাণ করা হবে। এই প্রকল্পটি বাস্তবায়ন করতে ২৫ লাখ ডলার ব্যয় হবে।

এই প্রকল্প বাস্তবায়নের প্রথম পর্যায়ে একটি প্রধান কক্ষ, নামাজের স্থান, অফিস, লাইব্রেরী, রান্নাঘর ও টয়লেট নির্মাণ করা হবে এবং দ্বিতীয় পর্যায়ে একটি সেমিনার কক্ষ, ক্লাসরুম, লবি নির্মাণ করা হবে। এছাড়াও তৃতীয় পর্যায়ে নারীদের জন্য বিশেষ স্থান, শিশুদের কক্ষ এবং উন্মুক্ত স্থান নির্মাণ করা হবে।

প্রস্তাবিত নকশায় ইসলামী ঐতিহ্যবাহী স্থাপত্যের বৈশিষ্ট্য অনুযায়ী এই মসজিদের গুম্বজ নির্মাণ করা হবে না।  iqna

 

captcha