তেহরান (ইকনা): সম্প্রতি সামাজিক মিডিয়ায় মিশরে প্রসিদ্ধ ক্বারি আব্দুল বাসেত মুহাম্মাদ আব্দুস সামাদের প্রাচীন ও বিরল একটি ভিডিও প্রকাশিত হয়েছে। প্রকাশিত ভিডিওয় তিনি সূরা আল-ইনফিতারের ৬ থেকে ৮ নম্বর আয়াত পর্যন্ত তিলাওয়াত করেছেন।

বিশ্বখ্যাত এই ক্বারি এক কুরআন মাহফিলে এই তিলাওয়াত পরিবেশন করেন।
يَا أَيُّهَا الْإِنْسَانُ مَا غَرَّكَ بِرَبِّكَ الْكَرِيمِ
হে মানুষ! কিসে তোমাকে মহানুভব প্রতিপালক সম্বন্ধে প্রতারিত করেছিল?
الَّذِي خَلَقَكَ فَسَوَّاكَ فَعَدَلَكَ
যিনি তোমাকে সৃষ্টি করেছেন, অতঃপর তোমাকে সুঠাম করেছেন এবং সুসমজ্ঞস করেছেন,
فِي أَيِّ صُورَةٍ مَا شَاءَ رَكَّبَكَ
তিনি তাঁর ইচ্ছামত আকৃতিতে তোমাকে গঠন করেছেন।