IQNA

অবৈধভাবে হজ পালনের চেষ্টা, ২৪৪ জনকে আট'ক করে শাস্তি

16:49 - July 29, 2020
সংবাদ: 2611226
অবৈধভাবে হজ পালনের চেষ্টা, ২৪৪ জনকে আট'ক করে শাস্তি
তেহরান (ইকনা): মহামা'রি আকারে করোনাভাইরাস ছড়িয়ে যাওয়ার জে'রে অন্য বছরের মতো এবার হজ পালনের অনুমতি দেয়নি সৌদি আরবের সরকার। সর্বোচ্চ ১০ হাজার মানুষকে হজ পালনের অনুমতি দেওয়া হয়েছে। তার মধ্যে দুই তৃতীয়াংশ সৌদি আরবে বসবাসরত বিদেশি মুসলিম এবং এক তৃতীয়াংশ সৌদি নাগরিক।

তার পরেও অবৈধভাবে হজ পালনের চেষ্টা করছেন অনেকে। গতকাল মঙ্গলবার হজ সিকিউরিটি ফোর্স দু'শ ৪৪ জনকে আট'ক করেছে। সৌদি গেজেটের এক প্রতিবেদনে বলা হয়েছে, তারা অনুমতি না পাওয়ার পরেও তারা প্র'টোকল ভে'ঙে হজ পালনের চেষ্টা করছিলেন।

প্রমাণ সাপেক্ষে আট'ক ২৪৪ জনকে শাস্তি দেওয়া হয়েছে। আগেই জানানো হয়েছে, অনুমতি না থাকলে হজে যাওয়া যাবে না। তার পরেও কেউ পবিত্র স্থানগুলোতে যাওয়ার চেষ্টা করলে কড়া শাস্তির আওতায় পড়বে।

সৌদি প্রশাসন সাফ জানিয়ে দিয়েছে, করোনা সং'ক্রমণ থেকে রক্ষা পেতে ক'ড়া নিরাপত্তা বজায় রেখে সীমিত পরিসরে হজ পালন হচ্ছে। অনুমতি না থাকলে কেউ যেন এ বছর হজ পালনের চেষ্টা না করে। চেষ্টা করলেও ধ'রা পড়তে হবে। কারণ, নিরাপত্তা ব্যবস্থা একেবারেই ক'ঠিন। ধাপে ধাপে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মু'খোমুখি হতে হবে।
সূত্র : সৌদি গেজেট

captcha