তেহরান (ইকনা): সুললিত কণ্ঠে কুরআন তিলাওয়াত করে সুখ্যাতি অর্জন করেছেন মিশরের প্রসিদ্ধ ক্বারি আব্দুল বাসিত মুহাম্মাদ আব্দুস সামাদ। তার এই তিলাওয়াতের কথা শত শত বছর ধরে স্মরণে রাখবেন ইসলাম প্রিয় মুসলমানেরা।

মিশরের এই প্রসিদ্ধ ক্বারি কুরআন তিলাওয়াতের জন্য বিশ্বের বিভিন্ন দেশে ভ্রমণ করেন। তার মধ্যে একটি দেশ হচ্ছে সিরিয়া।
সিরিয়ায় এক কুরআন মাহফিলে তিনি সূরা বালাদ তিলাওয়াত করেছেন। হৃদয় কড়া এবং মনোরম কণ্ঠের এই তিলাওয়াতটি বার্তা সংস্থা ইকনার দর্শনার্থীদের জন্য প্রচার করা হল। iqna