তেহরান (ইকনা): বিগত বছরগুলির মতো কাশ্মীর সহ বিশ্বের বিভিন্ন স্থানে যথাযোগ্য মর্যাদায় মহররমের শোকানুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে। তবে এবছর এবছর ভিন্ন আঙ্গিকে আশুরার শোকানুষ্ঠান পালিত হচ্ছে। বিশ্বজুড়ে করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে সকল স্বাস্থ্যবিধি পালন করে এ বছরের শোকানুষ্ঠান পালন করা হচ্ছে।

করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে এই বছরের শোকানুষ্ঠান কিছুটা সীমাবদ্ধ করা হয়েছে। কাশ্মীরের জাদিবল অঞ্চলের শিয়ারা স্বাস্থ্য সম্পর্কিত বিধি নিষেধ পালন করে শোকানুষ্ঠান অনুষ্ঠিত করছে।
এছাড়াও হযরত মুহাম্মাদ (সা.)এর প্রাণপ্রিয় দৌহিত্র ইমাম হুসাইন (আ.)এর শাহাদাত বার্ষিকী উপলক্ষে ভারতের জম্মু ও কাশ্মীরের বৃহত্তম শহর শ্রীনগরে আশুরার শোকানুষ্ঠান সহ কাশ্মীরের অন্যান্য শহরেও শোকানুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে। iqna