
কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: ইসলামি প্রজাতন্ত্র ইরানের ধর্মীয় শহর কোমের ইমাম কাযিম (আ.) মাদ্রাসায় অনুষ্ঠিত ‘মুসলিম চিন্তাবিদদের দৃষ্টিতে তাকফিরি চিন্তাধারার বিপদ’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনে ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রভাবশালী আলেম আয়াতুল্লাহ নাসের মাকারেম শিরাজি ২৩শে নভেম্বর ‘মুসলিম চিন্তাবিদদের দৃষ্টিতে তাকফিরি ছিন্তাধারার বিপদ’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলন বলেছেন: কলুষিত তাকফিরিরা ইসলামী ঐক্য এবং সমাজের চড়ম ক্ষতি সাধন করছে। সুতরাং এ বিপথগামী দলের উদ্দেশ্য আমাদের জানতে হবে এবং তাদেরকে অস্তিত্বহীন করার চেষ্টা করতে হবে।
আয়াতুল্লাহ নাসের মাকারেম শিরাজি আরও বলেন: কলুষিত তাকফিরি গোষ্টি, পবিত্র ধর্ম ইসলামের সম্মান ক্ষুন্ন করছে। একনকি অমুসলিমদের কাছেও ইসলাম ধর্মের মান ক্ষুন্ন করছে।
তিনি আরও বলেন: বিপথগামী এ দলের বিরুদ্ধে সামরিক যুদ্ধের প্রয়োজন রয়েছে। কিন্তু এ সামরিক যুদ্ধ যথেষ্ট নয় বরং ধর্মীয় ওলামা কর্তৃক এদের মূল উৎখাত করতে হবে। বিচ্যুতি এ দলে সকল কর্মকাণ্ড বন্ধ করতে হবে। যাতেকরে যুবকরা প্রতারণায় পরে এ দলের দিকে অকৃষ্ট না হয়।
আয়াতুল্লাহ মাকারেম শিরাজি বলেন,তাকফিরি গোষ্ঠীগুলো ইসলাম ধর্মের পাশাপাশি গোটা মানবতারই ক্ষতি করছে। এ অবস্থায় মুসলিম দেশগুলোর উচিত বিভ্রান্ত এ গোষ্ঠীগুলোর লক্ষ্য-উদ্দেশ্য সঠিকভাবে বিশ্লেষণ করা এবং কলুষিত এ চিন্তাধারার বিস্তার ঠেকাতে কার্যকর ব্যবস্থা নেয়া।
উক্ত শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্বের ৮০টি দেশের বিভিন্ন মাযহাবের ধর্মীয় ওলামাগণ উপস্থিত ছিলেন।
বলাবাহুল্য, ইসলামি প্রজাতন্ত্র ইরানের ধর্মীয় শহর কোমের ইমাম কাযিম (আ.) মাদ্রাসায় ২৩শে নভেম্বর ‘মুসলিম চিন্তাবিদদের দৃষ্টিতে তাকফিরি চিন্তাধারার বিপদ’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলন শুরু হয়েছে।
এ সম্মেলনে ইরানের প্রখ্যাত আলেম আয়াতুল্লাহ মাকারেম শিরাজি, আয়াতুল্লাহ সুবহানী, ইসলামী বিপ্লবের মহামান্য নেতার দপ্তর প্রধান হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলেমিন মুহাম্মাদী গুলপাইগানী, গার্ডিয়ান কাউন্সিলের সচিব আয়াতুল্লাহ আহমাদ জান্নাতী এবং হাওজা ইলমিয়্যাহের প্রধান আয়াতুল্লাহ হোসাইনী বুশাহার উপস্থিত ছিলেন।
1476246