IQNA

আন্তর্জাতিক আদালতে মিয়ানমার সেনার স্বীকারোক্তি: রোহিঙ্গাদের দেখামাত্র গু'লির নি'র্দেশ ছিল

18:51 - September 08, 2020
সংবাদ: 2611440
আন্তর্জাতিক আদালতে মিয়ানমার সেনার স্বীকারোক্তি: রোহিঙ্গাদের দেখামাত্র গু'লির নি'র্দেশ ছিল
তেহরান (ইকনা): মিয়ানমারের দুই সেনা সদস্য রোহিঙ্গাদের ওপর কীভাবে ব'র্বর নির্যা'তন করা হয়েছে তার স্বীকারোক্তি দিয়েছে আন্তর্জাতিক অপরাধ আদলতে (আইসিসি)। তারা জানিয়েছে, ২০১৭ সালে রাখাইনে রোহিঙ্গাদের বিরু'দ্ধে মিয়ানমার সামরিক বাহিনীর ক্লিয়ারেন্স অপারেশনের সৈনিকদের ওপর নি'র্দেশ ছিল ‘যাকে দেখবে তাকে গু'লি করবে’। এ সময় তারা কীভাবে একে একে গ্রামের পর গ্রাম, গণকব'র, হ'ত্যা ও ধ'র্ষণ করেছে তার বর্ণনা দিয়েছে।

স্বীকারোক্তি দেয়া দুই সৈনিক হল– মিও উইন তুন (৩৩) ও জ নায়েং তুন (৩০)। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ফরটিফাই রাইটসের বরাত দিয়ে এ খবর জানিয়েছে নিউইয়র্ক টাইমস।

মিও উইন তুন জানিয়েছেন, তিনি কর্মকর্তাদের আনুগত্য করেছেন। ৩০ জন রোহিঙ্গা মুসলমানদের গণহ'ত্যায় অংশ নিয়েছিলেন। সে সময় সেল টাওয়ার ও সামরিক ঘাঁ'টির কাছে একটি গণক'বর দিয়েছেন।

জ নায়েং তুন বলেন, আমরা প্রায় ২০ টি গ্রাম নিশ্চি'হ্ন করে দিয়েছি। পরে শিশু ও বয়স্কদের মৃ'তদে'হ একটি গণক'বরে ফেলেছি। এই দুইজন হেগে অবস্থিত আন্তর্জাতিক অপরা'ধ আদালতে এসব কথা বলেন। স্বীকারোক্তি অনুযায়ী শুধুমাত্র এই দুজন কমপক্ষে ১৫০ জন রোহিঙ্গা হ'ত্যাকা'ণ্ডের সঙ্গে জ'ড়িত। এ ছাড়া কয়েক ডজন গ্রাম ধ্বং'সের সঙ্গে জ'ড়িত।
সূত্র:mtnews24

captcha