IQNA

20:41 - September 08, 2020
সংবাদ: 2611444

সম্পূর্ণ কুরআন হেফজ করলেন মিশরের ৪ বছরের শিশু

তেহরান (ইকনা): মিশরের ৪ বছরের শিশু মাত্র বছরে সম্পূর্ণ কুরআন হেফজ করেছেন। এছাড়াও গনিতে তার অস্বাভাবিক প্রতিভা রয়েছে।

সম্পূর্ণ কুরআন হেফজ করলেন মিশরের ৪ বছরের শিশু

মিশরের আল-হায়াত টিভি চ্যানেলটি ৬ষ্ট সেপ্টেম্বর রবিবার সন্ধ্যায় "নূর মাক্কি" নামে একটি চার বছরের বাচ্চা মেয়েকে হোস্ট করেছিল। এই শিশুর পবিত্র কুরআন হেফজ এবং গনিতে দারুণ প্রতিভা রয়েছে। নূর মাক্কির কুরআন হেফজ এতো সূক্ষ্ম যে তিনি পবিত্র কুরআনের কত পৃষ্ঠায় কোন আয়াত রয়েছে সেগুলোও বলতে পারেন।

এই প্রোগ্রামে নূর মাক্কি উপস্থিত দর্শনার্থীদের গণিত এবং কুরআন সম্পর্কিত কঠিন প্রশ্নের উত্তর অস্বাভাবিক গতিতে দিয়ে সকলকে অবাক করে দিয়েছেন।

মিশরীয় প্রতিভাবান শিশুটি তার স্বপ্ন সম্পর্কে বলেন, বড় হয়ে তিনি একজন ডাক্তার হবেন এবং মানুষের চিকিৎসা এবং তাদের সমস্ত চাহিদা পূরণ করবেন।

এই ৪ বছরের শিশুর চাচা ইব্রাহিম মাক্কি তার প্রতিভাবান ভাতিজির ব্যাপারে সন্তুষ্টি প্রকাশ করে বলেছেন: আমরা এই শিশুর জন্য গর্বিত যে তার অল্প বয়স হওয়া সত্ত্বেও এই জাতীয় প্রতিভা তার মধ্যে রয়েছে। iqna

captcha