IQNA

20:50 - September 25, 2020
সংবাদ: 2611535

ইসরাইলের পাঁচটি কারাগারে ফিলিস্তিনি বন্দীদের অনশন ধর্মঘট

তেহরান (ইকনা): ফিলিস্তিনি কারাগার ক্লাব ঘোষণা করেছে যে, ইহুদিবাদী ইসরাইলের পাঁচটি কারাগারে বন্দী ফিলিস্তিনিরা শীঘ্রই প্রতিবাদ কার্যক্রম শুরু করবে।

ইসরাইলের পাঁচটি কারাগারে ফিলিস্তিনি বন্দীদের অনশন ধর্মঘট

এই আইনি কেন্দ্র এক বিবৃতিতে ঘোষণা করেছে: শুক্র ও শনিবার ইসরাইলের আস্কালান, জলবু, রেমন, নাফা এবং মাজদু কারাগারে এই অত্যাচারী শাসকের দমন-পীড়নের প্রতিবাদে ফিলিস্তিনি বন্দীগণ অনশন ধর্মঘট করবে।

ফিলিস্তিনি কারাগার ক্লাব বন্দীদের বিরুদ্ধে জায়নিস্ট বন্দীদের বিপজ্জনক সিদ্ধান্তের পরিণতি সম্পর্কে দৃঢ়ভাবে সতর্ক করেছে এবং অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক আইনি প্রতিষ্ঠানের প্রতি তাদের দায়িত্ব পালন ও ফিলিস্তিনের যুদ্ধবন্দীদের সমর্থনে অবিলম্বে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে। iqna

captcha