IQNA

22:54 - September 29, 2020
সংবাদ: 2611554

কুরআনিক ফেস্টিবলে মিশরীয় ফুটবলারের উপস্থিত + ছবি

তেহরান (ইকনা): মিশরের “আল-আহলি” ক্লাবের সদস্য এবং সেদেশের খ্যাতনামা ফুটবলার আহমেদ ফাতিহি সম্প্রতি কুরআন হাফেজদের সম্মাননা প্রদানের এক অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন।

কুরআনিক ফেস্টিবলে মিশরীয় ফুটবলারের উপস্থিত + ছবি

কুরআন হাফেজদের সম্মাননা প্রদানের অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য মিশরীয় চ্যারিটি অ্যাসোসিয়েশন আহমদ ফাতিহিকে কৃতজ্ঞতা জ্ঞাপন করেছে। অপরদিকে মিশরীয় আল-আহলি ক্লাব এবং মিশরীয় জাতীয় ফুটবল দলের প্লেয়ার কুরআন হাফেজদেরকে তার জার্সি উপহার দেন।

অনুষ্ঠানের পর তিনি তার ইনস্টাগ্রামে কুরআনের হাফেজদের উদ্দেশ্যে লিখেছেন: আমি আপনাদের নিয়ে অনেক গর্ববোধ করি। আমি অনেক আনন্দিত এবং বিশ্বাস করি যে, যতক্ষণ পর্যন্ত আমাদের সন্তানরা এবং পিতামাতারা কুরআন মুখস্থ করার চেষ্টা করবেন ততক্ষণ পর্যন্ত ইসলাম আমাদের সঠিক পথে হেদায়েত করবে।

তিনি আরও লিখেছেন: আমি আপনাদের মঙ্গল কামনা করি এবং আপনারা যেভাবে আল্লাহর কিতাবকে হেফজ করেছেন ঠিক সেভাবে আল্লাহ আপনাদেরকে রক্ষা করুক। iqna

captcha