তেহরান (ইকনা): ইরাকি নিরাপত্তা সূত্র জানিয়েছে, কারবালায় ইমাম হুসাইন (আ.) মাজার জিয়ারতকারীদের বিরুদ্ধে একদল শত্রু ষড়যন্ত্র করেছিল। কিন্তু শত্রুদের ষড়যন্ত্র ব্যাহত হয়েছে।

ইরাকি নিরাপত্তা বাহিনী ঘোষণা করেছে: মঙ্গলবার ভ্রান্তি বিশ্বাসের একদল লোক আরবাইনে অংশগ্রহণকারী জিয়ারতকারীদের পথ ব্যাহত করার চেষ্টা করেছিল।
ভ্রান্তি বিশ্বাসের এই দলটি কারবালার একটি চেকপোস্টে হামলা চালানোর চেষ্টা করেছিলো। কিন্তু নিরাপত্তা বাহিনীর উপস্থিতিতে শত্রুদের এই চক্রান্ত নস্যাৎ হয়েছে। iqna


