IQNA

20:20 - October 16, 2020
সংবাদ: 2611645

ইরানের প্রতি সমর্থন জানিয়ে আমেরিকার প্রচেষ্টার বিরোধী অবস্থানে পাকিস্তান

তেহরান (ইকনা): ইরানের ওপর আমেরিকার একতরফা নিষেধা'জ্ঞার আবারো বি'রোধিতা করেছে পাকিস্তান। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় মুখপাত্র জাহিদ হাফিজ চৌধুরী বৃহস্পতিবার রাজধানী ইসলামাবাদে এক সংবাদ সম্মেলনে বলেন, ইরানের বিরু'দ্ধে আমেরিকার নিষেধাজ্ঞার পাশাপাশি তেহরানের বিরু'দ্ধে স্ন্যাপব্যাক ম্যাকানিজম চালুর মার্কিন প্রচেষ্টার বি'রোধী পাকিস্তান সরকার। তিনি বিষয়টি নিয়ে ইরানের সঙ্গে গঠনমূলক আচরণ করার জন্য পরমাণু সমঝোতা স্বাক্ষরকারী দেশগুলোর প্রতি আহ্বান জানান তিনি।

ইরানের প্রতি সমর্থন জানিয়ে আমেরিকার প্রচেষ্টার বিরোধী অবস্থানে পাকিস্তানইরানের আন্তর্জাতিক পরমাণু সমঝোতার প্রতি ইসলামাবাদের সমর্থনের কথা পুনর্ব্যক্ত করে জাহিদ হাফিজ চৌধুরী বলেন, নিষেধাজ্ঞা ও বলপ্রয়োগে কোনো ফল পাওয়া যায় না; এর পরিবর্তে বরং ইরানের সঙ্গে গঠনমূলক আচরণ করতে হবে।

২০১৫ সালে আমেরিকাসহ ছয় জাতিগোষ্ঠী ইরানের সঙ্গে পরমাণু সমঝোতা সই করলেও ২০১৮ সালের মে মাসে বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আন্তর্জাতিক আইন ল'ঙ্ঘন করে তার দেশকে এই সমঝোতা থেকে বের করে নেন।

এরপর ওয়াশিংটন তেহরানের বিরুদ্ধে ক'ঠোর নিষেধা'জ্ঞা আরোপের প্রক্রিয়া শুরু করে যা এখন পর্যন্ত চলছে। এরমধ্যে সম্প্রতি ইরানের বিরু'দ্ধে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে স্ন্যাপব্যাক ম্যাকানিজম চালু করার চেষ্টা করে ওয়াশিংটন। ওই ম্যাকানিজম চালু করা সম্ভব হলে ইরানের ওপর জাতিসংঘের সব নিষেধা'জ্ঞা স্বয়ংক্রিয়ভাবে পুনর্বহাল হবে। কিন্তু আমেরিকার এই আইন লঙ্ঘনকারী পদক্ষেপের বি'রোধিতা করেছে পরমাণু সমঝোতায় স্বাক্ষরকারী বাকি পাঁচ দেশসহ বিশ্বের প্রায় সব দেশ।
সূত্র: পার্সটুডে

captcha