IQNA

17:07 - October 22, 2020
সংবাদ: 2611677

ট্রাম্প তো নিজেকেই রক্ষা করতে পারেনি, দেশকে কি রক্ষা করবে : ওবামা

তেহরান (ইকনা): যে মানুষ নিজেকে রক্ষা করার প্রাথমিক পদক্ষেপগুলি মেনে চলতে পারেন না, তিনি আমাদেরও রক্ষা করতে পারবেন না। এভাবেই বুধবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বেনজির আ'ক্র'মণ করলেন সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা।

ট্রাম্প তো নিজেকেই রক্ষা করতে পারেনি, দেশকে কি রক্ষা করবে : ওবামা

ফিলাডেলফিয়ায় 'লিঙ্কন ফিনান্সিয়াল ফিল্ডে'র কাছে বক্তব্য রাখার সময় তিনি বলেন, ''গত আট মাসে অতিমা'রীর প্রকো'পে দেশে আ'ক্রা'ন্তের সংখ্যা বেড়েই চলেছে। ডোনাল্ড ট্রাম্প আমাদের সুরক্ষা দিতে পারবেন না। তিনি তো নিজেকে রক্ষা করার প্রাথমিক পদক্ষেপগুলিই করে উঠতে পারেননি।'' ট্রাম্পকে ব্য'ঙ্গ করে ওবামা আরও বলেন, ''এটা কোনও রিয়েলিটি শো নয়। কিন্তু তার অযো'গ্যতার এমন এক 'রিয়েলিটি', যার মধ্যে মানুষকে থাকতে হচ্ছে।''

প্রেসিডেন্ট পদপ্রার্থী জো বিডেন এবং ভাইস প্রেসিডেন্ট পদপ্রার্থী কমলা হ্যারিসের নাম করে ওবামা বলেন, ''জো এবং কমলা শীর্ষে থাকলে আপনাদের ওঁর (ট্রাম্প) মুখ থেকে প্রতিদিন প্রলাপ শুনতে হবে না। আপনারা নিজেদের জীবনযাপন করবেন এটা ভেবে যে, প্রেসিডেন্ট অন্তত এমন কন্সপিরেসি থিয়োরি রিটুইট করবেন না, যেখানে দাবি করা হবে পৃথিবীজুড়ে ছড়িয়ে রয়েছে গোপন কেবল কিংবা মার্কিন 'নেভি সিল' বিন লাদেনকে হ'ত্যা করেনি।''

এভাবেই ট্রাম্পকে আ'ক্র'মণ করেন ওবামা। পাশাপাশি প্রাক্তন প্রেসিডেন্ট আরও জানান, তিনি গত চার বছরে আশা হা'রাননি। তিনি বলেন, ''আশা মানে অ'ন্ধ আশাবাদ নয়। সম'স্যাকে এড়িয়ে যাওয়া নয়। আশা হল কঠিন সময়েও বিশ্বাস রাখতে পারা যে আমরা এটাকে অতিক্রম করতে পারব এবং আরও সুন্দর একটা পৃথিবী পাব। এবং এভাবেই আমি গত চার বছর ধরে আমি আশা হা'রাইনি। আমি পাগল হয়ে যাচ্ছিলাম। অব'সাদে ভু'গছিলাম। কিন্তু আশা হা'রাইনি। কারণ আমি কখনও আশা করিনি উন্নতি সরাসরি সরলরেখা মেনেই চলবে।''

সূত্র: mtnews24

captcha