IQNA

11:07 - October 23, 2020
সংবাদ: 2611681

সন্ত্রাসী হামলায় দামেস্কের গ্র্যান্ড মুফতির মৃত্যু

তেহরান (ইকনা): সিরিয়ার এনডোমেন্টস মন্ত্রণালয় ঘোষণা করেছে, কাদিসা শহরে বোমা বিস্ফোরণে দামেস্কের বিশিষ্ট আলেম ও মুফতি শেখ আদনান আফিয়নী নিহত হয়েছেন।

সন্ত্রাসী হামলায় দামেস্কের গ্র্যান্ড মুফতির মৃত্যু

বৃহস্পতিবার রাতে সিরিয়ার এন্ডোমেন্টস মন্ত্রণালয় ঘোষণা করেছে, দামেস্কের মুফতি আদনান আফিয়নী সন্ত্রাসী হামলায় নিহত হয়েছেন।

মন্ত্রণালয়ের বিবৃতিতে আরও বলা হয়েছে: সন্ত্রাসীরা মুফতি আদনান আফিয়ানী’র গাড়িতে এই বোমা ফিট করে রেখেছিল।

সিরিয়ার এনডোমেন্টস মন্ত্রক গুরুত্বারোপ করে বলেছে, শেখ আদনান আফিয়ানী সিরিয়া এবং ইসলামী বিশ্বের অন্যতম বড় আলেম ও পণ্ডিত ছিলেন।

এখনও পর্যন্ত কোন গোষ্ঠী এই হামলার দায়ভার স্বীকার করেনি। iqna

captcha