IQNA

11:05 - October 31, 2020
সংবাদ: 2611723

কায়রোর ইমাম হুসাইন (আ.) মসজিদে ঈদে মিলাদুন্নবী উদযাপন

তেহরান (ইকনা): মিশরের রাজধানী কায়রোর ইমাম হুসাইন (আ.) মসজিদে ২৯শে অক্টোবর ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন হয়েছে। এই ধর্মীয় অনুষ্ঠানে আল-আজহারের আলেমগণ এবং সুফি সম্প্রদায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

কায়রোর ইমাম হুসাইন (আ.) মসজিদে ঈদে মিলাদুন্নবী উদযাপন

প্রতি বছর মিশরের কয়েকটি স্থানে বিশেষকরে কায়রোর “সাইয়্যেদা জয়নাব (সা. আ.), “মিসরুল ক্বাদিমা” এবং “আল-বাসিতিন” মসজিদে ঈদে মিলাদুন্নবী (সা.) অনুষ্ঠিত হয়। তবে করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে এবছর শুধুমাত্র কায়রোর “ইমাম হুসাইন (আ.) মসজিদে অনুষ্ঠিত হচ্ছে।

ইমাম হুসাইন (আ.) মসজিদে মহানবী হযরত মুহাম্মাদ (সা.)-এর পবিত্র জন্মবার্ষিকী কঠোর স্বাস্থ্য প্রোটোকল অনুসারে করে বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠিত হয়েছে এবং সূফী সম্প্রদায়ের একাধিক প্রবীণ আলেম ও আল-আজহার বিশ্ববিদ্যালয়ের আলেমগণ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

কায়রোর এক সূত্র জানিয়েছে: মিশরে সূফী সম্প্রদায়ের প্রবীণদের সাথে যে চুক্তি হয়েছে, সেই চুক্তি অনুসারে, করোনা বিস্তারের কারণে মিশরের সূফীগণ এই বছর “অলে আল-বায়েত (আ.) মসজিদের আশেপাশে কোনও জাশন বা সমাবেশের আয়োজন করবে না। iqna

 

captcha