IQNA

0:10 - November 10, 2020
সংবাদ: 2611788

ইসরাইলকে দেয়া অবৈধ সমর্থন বন্ধ করতে হবে: মালয়েশিয়া

তেহরান (ইকনা): ইসরাইলের প্রতি অবৈধ সমর্থন বন্ধে যুক্তরাষ্ট্রকে আহ্বান জানিয়েছে মালয়েশিয়ার ইসলামিক সংগঠনগুলি। ট্রাম্পের নৃশংস নীতির কারণেই ফিলিস্তিনিদের ওপর দমন-পীড়নের সুযোগ পেয়েছে ইসরাইল।

ইসরাইলকে দেয়া অবৈধ সমর্থন বন্ধ করতে হবে: মালয়েশিয়া

এজন্য ইসরাইলকে সমর্থন পর্যালোচনা করতে যুক্তরাষ্ট্রের নব-নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনকে অনুরোধ জানানো হয়েছে। একই সঙ্গে সমস্ত জাতির সার্বভৌমত্ব স্বীকৃত নিশ্চিত করার তাগিদ দিয়েছে ইসলামিক সংগঠগুলি।

মালয়েশিয়ার ইসলামিক পরামর্শক সংস্থার পরিষদের প্রধান মোহাম্মদ আজমি আবদুল হামিদে এক বিবৃতিতে বলেন, ‘যুক্তরাষ্ট্রের নব-নির্বাচিত ৪৬তম প্রেসিডেন্ট জো বাইডেনকে ফিলিস্তিন সংগ্রামে-এর ভূমিকা পর্যালোচনা করতে এবং ইসরাইলের প্রতি সমর্থন প্রত্যাহারের আহ্বান জানাচ্ছি’। ইসরাইল পুরোপুরি ফিলিস্তিনকে দখল করে নিচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

বাইডেন শুধুমাত্র আমেরিকাকে ঐক্যবদ্ধ করতে নয়, মার্কিন-ইসরাইলের নীতির কারণে গত সাত দশকেরও বেশি সময় ধরে ফিলিস্তিনের ওপর অভিশাপ। মার্কিন প্রশাসনের এই ধরনের নীতি মানবাধিকার এবং আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। সুতরাং বাইডেনের প্রশাসনের কাজ হবে এই ধরনের নীতি পরিহার করা।

বিবৃতিতে আরো বলা হয়, মার্কিন প্রশাসন দিনের পর দিন অনেক দেশের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে রেখেছে। এতে নানা সমস্যায়য় জর্জরিত ওই দেশগুলি। এ অবস্থায় দেশগুলির বিরুদ্ধে অবৈধ কর্মকাণ্ড চাপিয়ে দেয়া বন্ধেরও আহ্বান জানায় মালয়েশিয়ার ইসলামিক সংগঠনগুলি।
সূত্র:somoynews

captcha