তেহরান (ইকনা): আফ্রিকান কিশোরের সুললিত কণ্ঠে কুরআন তিলাওয়াতের একটি ভিডিও সামাজিক মিডিয়ায় বেশ আলোড়ন সৃষ্টি করেছে। এই কিশোরের কুরআন তিলাওয়াতের এই ভিডিওটি ইরানের সামাজিক মিডিয়া ব্যবহারকারীদের বিশেষ দৃষ্টি আকর্ষণ করেছে।

এই শিশুর সুললিত কণ্ঠে কুরআন তিলাওয়াতের ভিডিওটি ইরানের আন্তর্জাতিক ক্বারি এবং অধ্যাপক আহমেদ আবুল কাসেম এবং ক্বারি, হাফেজ ও ইমাম আলী (আ.) দারুল কুরআনের পরিচালক সোমাইয়া হাজআলী’সহ কুরআনিক ব্যক্তিত্বমণ্ডলীর বিশেষ দৃষ্টি আকর্ষণ করেছে।
আফ্রিকান এই মেধাবী শিশুটির পরিচয় পাওয়ার জন্য ক্বারি আহমেদ আবুল কাসেশ সামাজিক মিডিয়া ব্যবহারকারীদের নিকটে এই কিশোরের কুরআন তিলাওয়াতের ভিডিওটি বেশী করে শেয়ার করার আহ্বান জানিয়েছেন। iqna