তেহরান (ইনকা): ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির কুদস ব্রিগেডের প্রধান জেনারেল কাসেম সোলাইমানি গত বছরের ৩ জানুয়ারি শুক্রবার ইরাকের রাজধানী বাগদাদের বিমান বন্দরের কাছে মার্কিন ড্রোন হামলায় শহীদ হয়েছিলেন।
তার সঙ্গে থাকা ইরাকের জনপ্রিয় স্বেচ্ছাসেবী সংগঠন হাশদ আশ শাবির উপপ্রধান আবু মাহদি আল মোহান্দেসসহ আরও আটজন শহীদ হন। জেনারেল কাসেম সোলাইমানি ও তাঁর সাথীদের হত্যাকাণ্ডে আমেরিকার চিরায়ত দুর্বলতা ফুটে উঠেছে।