IQNA

20:06 - February 06, 2021
সংবাদ: 2612214

আফগানিস্তানে তালেবানের হামলায় ১৬ নিরাপত্তা কর্মী নিহত

তেহরান (ইকনা): আফগানিস্তানের উত্তর-পূর্বাঞ্চলীয় একটি চেকপয়েন্ট তালেবানের হামলার ফলে কমপক্ষে ১৬ জন নিরাপত্তা কর্মী নিহত হয়েছেন।

আফগানিস্তানে তালেবানের হামলায় ১৬ নিরাপত্তা কর্মী নিহত

এ ব্যাপারে কুন্দুজ প্রদেশের গভর্নর আবু সাত্তার মির্জা কাওয়াল বলনে: তালেবান এই হামলা বৃহস্পতিবার সন্ধ্যায় চালায়। এসময় দুপক্ষের মধ্যে বেশ কয়েক রাউন্ড গুলি বিনিময় হয়।

এছাড়াও এই হামলায় আরও দু'জন নিরাপত্তা কর্মী আহত হয়েছেন এবং তালেবানরা অপর তিনজনকে জিম্মি করে নিয়ে যায়। এখনও পর্যন্ত এই হামলার ব্যাপারে তালেবান কোন মন্তব্য করেনি।

পূর্বেও এই এলাকায় তালেবান ও সরকারী বাহিনীর মধ্যে বেশ কয়েকবার সংঘর্ষ হয়েছে।

এই অঞ্চলে তালেবান বাহিনী তাজিক সীমান্তের নিকটবর্তী কৌশলগত শহর কুন্দুজ দখল করতে চাইছে। আর এই কারণে এই গোষ্ঠী এই এলাকায় তৎপরতা চালাচ্ছে। ২০১৫ সালে, তালেবানরা এই শহরের বিশাল অংশ নিজেদের নিয়ন্ত্রণ নিয়েছিল।

সাম্প্রতিক মাসগুলিতে আফগানিস্তানে সহিংসতা অতিমাত্রায় বৃদ্ধি পেয়েছে। এদিকে, তালেবান ও আফগান সরকারের মধ্যে শান্তি আলোচনা চলছে।

এই প্রসঙ্গেই মার্কিন যুক্তরাষ্ট্রের নয়া প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন যে, তিনি মার্কিন যুক্তরাষ্ট্র এবং তালেবানদের মধ্যে গত বছরের চুক্তি মোতাবেক কাজ করবেন। iqna

captcha