IQNA

আবারও ফিলিস্তিনিদের কৃষিজমি ধ্বংস করেছে জায়নবাদীরা

0:01 - February 20, 2021
সংবাদ: 2612276
আবারও ফিলিস্তিনিদের কৃষিজমি ধ্বংস করেছে জায়নবাদীরা
তেহরান (ইকনা): এক মাসের মধ্যে দ্বিতীয়বারের মতো ফিলিস্তিনিদের কৃষিজমি ধ্বংস করেছে জায়নবাদী সৈন্যরা।

ফিলিস্তিনের কৃষি মন্ত্রণালয় বৃহস্পতিবার ঘোষণা করেছে: ইহুদিবাদী ইসরাইলি সেনারা ফিলিস্তিনের গাজা উপত্যকার পূর্বাঞ্চলীয় সীমান্তবর্তী শোজাইয়া অঞ্চলের কৃষিজমির বাঁধগুলো খুলে দিয়েছে।

এরফলে এই অঞ্চলের ৫০০ হেক্টরও বেশি কৃষিজমি জলাবদ্ধ হয়েছে এবং ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে।

ফিলিস্তিনের কৃষক আরেফ শোমালির কৃষিজমি পানিতে ডুবে গিয়েছে। তিনি বলেন: আমার ৩৩ হেক্টর জমি পানিতে তলিয়ে গেছে। আর এরফলে ১৫ হাজার ডলারেরও বেশি ক্ষতি হয়েছে।

ইহুদিবাদী সরকার এর পূর্বেও ফিলিস্তিনিদের কয়েকশ হেক্টর কৃষিজমি ও প্রাণিসম্পদ ইচ্ছাকৃতভাবে পানিতে ডুবিয়ে দিয়েছে। ইসরাইলের এধরণের অপ্রত্যাশিত পদক্ষেপ ফলে গাজা উপত্যকার কৃষিজমিও সর্বদা ক্ষতিগ্রস্ত হচ্ছে।  iqna

captcha