IQNA

0:01 - February 21, 2021
সংবাদ: 2612282

আল-আকসায় মুসল্লিদের জুমার নামাজ পড়তে দিল না ইসরাইলি সেনা

তেহরান (ইকনা): মুসলমানদের তৃতীয় পবিত্রতম মসজিদ আল-আকসায় শুক্রবার জুমার নামাজ পড়তে মুসল্লিদের বাধা দিয়েছে ইসরাইলের সেনাবাহিনী।

আল-আকসায় মুসল্লিদের জুমার নামাজ পড়তে দিল না ইসরাইলি সেনা
তুরস্কের গণমাধ্যম আনাদুলু এজেন্সি জানায়, অধিকৃত পশ্চিমতীরের বেশিরভাগ মুসল্লি ইসরাইলি বাহিনীর বাধায় জুমার নামজ পড়তে পারেননি।
 
জেরুজালেমে সেনাবাহিনী ছাড়াও শুক্রবার বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করে ইসরাইল। জেরুজালেমের প্রবেশ পথে বেশ কয়েকটি চেকপোস্টে মুসল্লিদের আটক করে বিশেষ বাসে করে নিজ এলাকায় ফেরত পাঠিয়েছে ইসরাইলি বাহিনী।
 
বেশ কয়েক বছর ধরে কেবল পূর্ব জেরুজালেম ও ইসরাইলের আরব শহরগুলোর বাসিন্দারাই কেবল আল-আকসায় নামাজ পড়ার অনুমোদন পাচ্ছেন। এমটি নিউজ
captcha