তেহরান (ইকনা): বিশ্বব্যাপী চলছে প্রাণঘাতী করোনাভাইরাসের তাণ্ডব। মহামারীর প্রথম দিকে সবচেয়ে বেশি বিপর্যয়ের মুখে পড়ে ইউরোপের দেশ ইতালি। দেশটিতে এই ভাইরাসে বুধবার পর্যন্ত মৃত্যুর সংখ্যা ৯৬ হাজার ৩৪৮। কিন্তু ভাগ্যের কী নির্মম পরিহাস! মৃত্যুর পরও দেশটিতে গোরস্তানে ঠাঁই হচ্ছে না লাশবাহী কফিনের।
