
কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: এ ভিডিওতে প্রকাশ হয়েছে ইরাকের সালাউদ্দিন প্রদেশে তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএলের সদস্যরা বুলডোজার ও বোমা বিস্ফোরণের মাধ্যম মুসলমানদের পবিত্র স্থান ও মসজিদ এবং খ্রিস্টানদের গির্জা ধ্বংস করছে।
আইএসআইএলের সদস্যরা শুধুমাত্র শিয়াদের মসজিদ ও হোসাইনিয়া ধ্বংস করছে না বরং আহলে সুন্নতেরও বিভিন্ন মসজিদ ও পবিত্র স্থান ধ্বংস করছে।
অথচ ইরাকের সামরিক বাহিনী গত সপ্তাহে সেদেশের বেশ কয়েকটি স্থানে আইএসআইএলের বিরুদ্ধে যুদ্ধ করে জয় লাভ করেছে এবং তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএলের হাত থেকে এসকল অঞ্চলগুলো মুক্ত করেছে।
2612015