IQNA

0:01 - March 03, 2021
সংবাদ: 2612385

আবার চালু হচ্ছে ইকো ট্রেন: চলবে ইরান-তুরস্ক-পাকিস্তানে

তেহরান (ইকনা): আগামী ৪ মার্চ থেকে আবার চালু হচ্ছে ইকো ট্রেন। পণ্যবাহী এ ট্রেন তুরস্ক, ইসলামি প্রজাতন্ত্র ইরান এবং পাকিস্তানের মধ্যে চলাচল করবে।

আবার চালু হচ্ছে ইকো ট্রেন: চলবে ইরান-তুরস্ক-পাকিস্তানে

ইকো ট্রেন নতুন করে চালু হওয়ার ঘটনাকে স্বাগত জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের অর্থ ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা আবদুর রাজ্জাক দাউদ। তিনি জানান, নয় বছর পর মালবাহী ট্রেন চালু হতে যাচ্ছে।
 
আবদুর রাজ্জাক আজ (মঙ্গলবার) জানান, একদিক থেকে সফর শেষ করে গন্তব্যে পৌঁছাতে সময় লাগবে ১২ দিন এবং একটি ট্রেনে ৭৫০ টন পণ্য পরিবহন করা যাবে। তিন দেশের মধ্যে ইকো ট্রেন চালু মূলত বন্ধুত্বের নিদর্শন।
 
পাক প্রধানমন্ত্রীর এ উপদেষ্টা আরো বলেন, ইরান, পাকিস্তান ও তুরস্কের মধ্যে পণ্য পরিবহনের বিষয় নিয়ে অনেক কাজ বাকি; অনেক পথ পাড়ি দিতে হবে। ট্রেন চালু করার জন্য আমি সিনেটর ও রেলমন্ত্রী আযম স্বাতিকে অভিনন্দন জানাই। আমি আমাদের রপ্তানিকারকদের বিকল্প এই পথের লাভ তুলে নিতে আহ্বান জানাব।” পার্সটুডে
captcha