IQNA

20:54 - March 09, 2021
সংবাদ: 2612428

ইরানি নারীদের সাফল্যের পেছনে রয়েছে ইসলামী শিক্ষা: সর্বোচ্চ নেতা

তেহরান (ইকনা): ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী বলেছেন, নারীদের মধ্যে যারা যুদ্ধ ও সংগ্রামে অংশ নিয়েছেন, শহীদ হয়েছেন এবং শত্রুদের হাতে বন্দি ও নির্যাতনের শিকার হয়েছেন তারা আমাদের ইসলামী বিপ্লবের গর্ব, তারা বিপ্লবের গর্বের সর্বোচ্চ চূড়া রচনা করেছেন।

ইরানি নারীদের সাফল্যের পেছনে রয়েছে ইসলামী শিক্ষা: সর্বোচ্চ নেতা
সংগ্রামী নারীদের প্রতি শ্রদ্ধা জানানোর লক্ষ্যে আয়োজিত ‘ইতিহাস সৃষ্টিকারী ফেরেশতা বাহিনী’শীর্ষক জাতীয় কংগ্রেসে পাঠানো এক বার্তায় তিনি আজ (মঙ্গলবার) এসব কথা বলেছেন। পার্সটুডে
 
সর্বোচ্চ নেতা বলেন,ঈমানি শক্তিই ইরানি নারীদের সামনে মহান সংগ্রামের পথ উন্মুক্ত করেছে। তাঁরা নানা জটিল ক্ষেত্রে সাহসিকতা, আত্মত্যাগ ও উদ্ভাবনী শক্তির মাধ্যমে বিস্ময়কর ও নজিরবিহীন যেসব অবদান রেখেছেন তা সম্ভব হয়েছে ঈমানি শক্তির কারণে।
 
আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী বলেন, বিজ্ঞান, প্রযুক্তি, গবেষণা, শিল্প-সাহিত্যসহ সামাজিক ও রাজনৈতিক অঙ্গন এবং পরিচালনা ও ব্যবস্থা ক্ষেত্রে নানা অবদানের পাশাপাশি চিকিৎসা ক্ষেত্রে বিশেষকরে বিপজ্জনক রোগ মোকাবেলায় তাদের সাম্প্রতিক সেবা-এসবই ইরানি নারীদের আধ্যাত্মিক উৎকর্ষের নিদর্শন। ইসলামী শিক্ষা ও মূল্যবোধ এবং দেশে বিদ্যমান ইসলামী ব্যবস্থার কল্যাণে এটা সম্ভব হয়েছে।
 
সর্বোচ্চ নেতা বলেন,সাবেক পাহলভি রাজতান্ত্রিক আমলে বহু নারীর ওপর পাশ্চাত্যের অনৈতিক সংস্কৃতি চাপিয়ে দেওয়ার পরও ইরানি নারীরা নিজেদেরকে ইসলাম প্রদত্ত সম্মান-মর্যাদা,অবস্থান ও পবিত্রতার কাছাকাছি নিয়ে আসতে পেরেছেন এবং এটা অনেক বড় অর্জন।iqna
captcha