তেহরান (ইকনা): মিয়ানমারের বাগো শহরে সামরিক বাহিনীর গুলিতে নিহতের সংখ্যা ৮০ জন ছাড়িয়ে গেছে। গত শুক্রবার রাত থেকে শনিবার সকাল পর্যন্ত চালানো অভিযানে আইন শৃঙ্খলা বাহিনীর গুলিতে বেসামরিক নাগরিক নিহতের বিষয়টি জানিয়েছে সে দেশের অ্যাক্টিভিস্টরা। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
