IQNA

2:48 - May 18, 2021
সংবাদ: 2612807

গাজায় ইসলামী জিহাদের অন্যতম কমান্ডারের শাহাদাত

তেহরান (ইকনা): দখলদার ইসরাইলের বিমান হামলায় আল-কুদস ব্রিগেডের উত্তর গাজা অঞ্চলের কমান্ডার হুসাম আবু হারবিদ শহীদ হয়েছেন। আজ (সোমবার) এই কমান্ডারকে বহনকারী গাড়িতে হামলা চালায় দখলদার ইসরাইলি বাহিনী।

গাজায় ইসলামী জিহাদের অন্যতম কমান্ডারের শাহাদাত

জঙ্গিবিমান থেকে ছোঁড়া ক্ষেপণাস্ত্রের আঘাতে তিনি শহীদ হন। আল-কুদস ব্রিগেড হচ্ছে ইসলামি জিহাদ আন্দোলনের সামরিক শাখা।

গাজায় গণহত্যার দায়িত্বে রয়েছে ইসরাইলি সেনাবাহিনীর দক্ষিণাঞ্চলীয় বাহিনীর কমান্ডার আলিজির তুলদানু।

তিনি দাবি করেছেন, হামাসের সামরিক শাখার প্রধান মোহাম্মাদ আল দাইফ এবং গাজায় হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইয়াহিয়া সিনওয়ারকেও হত্যা করা হতে পারে।

এর আগে দখলদার সেনারা হামাস নেতা ইয়াহিয়া সিনওয়ার ও তাঁর ভাইয়ের বাড়িতে বোমাবর্ষণ করেছে। তবে তারা সে সময় বাড়িতে ছিলেন না বলে জানা গেছে।

গত ১০ মে থেকে ফিলিস্তিনের গাজায় বর্বর হামলা চালাচ্ছে দখলদার ইসরাইলি বাহিনী। একইসঙ্গে পশ্চিমতীরসহ বিভিন্ন এলাকায় ফিলিস্তিনি বিক্ষোভকারীদের গুলি করে হত্যা করছে।

গত ৮ দিনে ইসরাইলিদের হামলায় অন্তত ২১৮ জন ফিলিস্তিনি শহীদ এবং পাঁচ হাজার ৬০৪ জন আহত হয়েছেন। iqna

captcha