IQNA

13:55 - May 21, 2021
সংবাদ: 2612825

ইসরাইলের সামরিক বাহিনীর দম্ভ এবং ভাবমর্যাদা চূর্ণ হয়ে গেছে!

তেহরান (ইকনা): হামাসের পররাষ্ট্র রাজনীতি বিষয়ক প্রধান খালেদ মিশ’আল বলেছেন, অবরুদ্ধ গাজাভিত্তিক ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলনগুলো ইহুদিবাদী ইসরাইলের সামরিক বাহিনীর দম্ভ এবং ভাবমর্যাদাকে চূর্ণ করে দিয়েছে।

ইসরাইলের সামরিক বাহিনীর দম্ভ এবং ভাবমর্যাদা চূর্ণ হয়ে গেছে!

ফিলিস্তিনের আল-আকসা টেলিভিশন চ্যানেলকে দেয়া এক সাক্ষাৎকারে একথা বলেন খালেদ মিশ’আল।

হামাসের শীর্ষ পর্যায়ের নেতা আরও বলেন, ফিলিস্তিনিদের নতুন ইন্তিফাদার কারণে আল-কুদস এর জনগণ বুক ভরে নিঃশ্বাস নিতে পারছেন এবং যখন আল-কুদসের জন্য জেগে উঠেছে তখন গাজা উপত্যকা অসম্ভবকে সম্ভব করেছে।

তিনি আরও বলেন, অধিকৃত ফিলিস্তিনের পশ্চিম তীর এবং আল-কুদস শহরের জনগণকে ঘুরে দাঁড়ানো প্রয়োজন এবং ইহুদিবাদী সরকারের বিরুদ্ধে এই গণজাগরণ অব্যাহত রাখতে হবে।

গত ১০ মে থেকে ২০ মে গাজায় বোমা হামলা ও গোলাবর্ষণ করে ইসরাইল। এতে ২৩০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৬৫টি শিশু রয়েছে। এছাড়া হামাসের রকেটে ১২ ইসরাইলি নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

captcha