IQNA

19:40 - June 02, 2021
সংবাদ: 2612895
ইমাম খোমেনীর (রহ.) মৃত্যুবার্ষিকী উপলক্ষে;

"ইমাম খোমেনী (রহ.) এবং সমকালীন বিশ্ব" শীর্ষক সেমিনার

তেহরান (ইকনা): ইমাম খোমেনী (রহ.) ৩২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে “ইমাম খোমেনী (রহ.) এবং সমকালীন বিশ্ব” শিরোনামে আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত হতে যাচ্ছে।

এই সেমিনারটি আগামীকাল ইমাম খোমেনী (রহ.) এবং ইসলামী বিপ্লব গবেষণা ইন্সটিটিউট, আন্তর্জাতিক কুরআন নিউজ এজেন্সি (ইকনা) এবং ইমাম খোমেনী পাবলিশিং হাউস এবং কেন্দ্রীয় সদর দফতরের পক্ষ থেকে তেহরানস্থ ইমাম খোমেনীর (রহ.) মাযারে ৩য় জুন স্থানীয় সময় ১৭টা থেকে ২০টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।

“ইমাম খোমেনী (রহ.) এবং সমকালীন বিশ্ব” শীর্ষক সেমিনারে বিশেষ অতিথিদের স্বাগত জানাবেন ইমাম খোমেনীর (রহ.) রচনাবলী পরিচালনা ও প্রকাশনা ইন্সটিটিউটের প্রধান হুজ্জাতুল ইসলাম আলী কামসারি এবং বক্তৃতা পেশ করবেন ইমাম খোমেনীর (রহ.) মাযারের পরিচালক আয়াতুল্লাহ সাইয়্যেদ হাসান খোমেনী। এই সেমিনারে মোট তিনটি প্যানেলে বক্তারা বক্তব্য রাখবেন।

উক্ত আন্তর্জাতিক সেমিনারটি ইরানের জামারান ওয়েবসাইট এবং ইমাম (রহ.) পোর্টাল সহ দেশটির জাতীয় রেডিও এবং টেলিভিশন চ্যানেলে সরাসরি সম্প্রচার করা হবে। iqna

captcha