IQNA

21:30 - June 21, 2021
সংবাদ: 2612998

আহলে বাইত (আ.)এর অষ্টম নক্ষত্রের পবিত্র জন্মবার্ষিকী

তেহরান (ইকনা): মহানবীর (সা.) আহলুল বাইতের (আ.) ৮ম মাসূম ইমাম আলী ইবনে মূসা আর-রিযার (আ.) পবিত্র জন্মবার্ষিকী উপলক্ষে মাশহাদে অবস্থিত তাঁর পবিত্র মাযারে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

আহলে বাইত (আ.)এর অষ্টম নক্ষত্রের পবিত্র জন্মবার্ষিকী

১১ই জিলকাদ ইমাম আলী ইবনে মূসা আর-রিযা (আ)'র পবিত্র জন্মবার্ষিকী। ১৪৮ হিজরিতে মদিনায় ইমাম মুসা ইবনে জাফর সাদিক (আ.)'র ঘরে জন্ম নিয়েছিলেন তিনি। তাঁর পবিত্র ও কল্যাণময়ী মায়ের নাম ছিল উম্মুল বানিন নাজমা।


রেজা (আ.)'র মাজার জিয়ারতকারীরা বেহেশতবাসী হবেন:

বিশ্বনবী হযরত মুহাম্মাদ (সা.) ইরানের খোরাসানে তাঁর শরীরের একটি অংশকে তথা তাঁর পবিত্র বংশধারার বা আহলে বাইতের একজন সদস্যকে দাফন করা হবে বলে ভবিষ্যদ্বাণী করে গেছেন। বলা হয়, যারা এই মহান ইমামের উচ্চ সম্মান সম্পর্কে পরিচিতি বা সমীহ নিয়ে তাঁর পবিত্র মাজার জিয়ারত করবেন তারা বেহেশতের অধিকারী হবেন।

 

 
captcha