
কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: নাজাফ বিমানবন্দর বোর্ডের প্রধান ‘মুস্তাফা আত্তারিহ’ জানিয়েছেন: চলতি বছর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আদেশে চেহলুম উপলক্ষে আগত ইমাম হুসাইয়ন (আ.)এর যায়েরদের নিকট থেকে কোন প্রকার কর নেওয়া হবে না।
তিনি আরও বলেছেন: এ নির্দেশ শুধুমাত্র ইমাম হুসাইন (আ.)এর চেহলুমের সময় পর্যন্ত অব্যাহত থাকবে।
আরবায়িনের (চেহলুম) সময় যায়েরদের যাত্রা পথে হাজার হাজার সংস্থা ও স্বেচ্ছাসেবী সেবা প্রদানের জন্য অপেক্ষায় থাকে এবং বিভিন্ন ভাবে যায়েরদেরকে সেবা দেয় বিশেষ করে রাস্তার দু’পাশে তাঁবু তৈরি করে যায়েরদের থাকা ও খাওয়ার ব্যবস্থা করে।
ইরাকে বিভিন্ন তাকফিরি সন্ত্রাসী গ্রুপ বিশেষ করে এইএসের পাশবিক হামলার আশঙ্কা থাকা সত্ত্বেও বিগত বছরের তুলনায় চলতি বছরে ইরাকের স্থানীয় ও বিদেশী যায়েরদের সংখ্যা অনেক বৃদ্ধি পাবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।