
কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: ইংল্যান্ডের ব্রিস্টল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. নাবিল খাত্তাব জানিয়েছেন: ইসলাম বিদ্বেষী এবং ইসলামের শত্রুদের চক্রান্তের কারণে ইংল্যান্ডের সমাজে মুসলমানদের আজ এ পরিণতি।
তিনি আরও বলেন: ইংল্যান্ডের সমাজে মুসলমানদেরকে সংখ্যালঘু হিসেবে বিবেচনা না করে হুমকি হিসেবে বিবেচনা করা হয়। "ক্রমবর্ধমান ইসলাম বিদ্বেষের কারণে মুসলমানদের এখন এদেশের বর্ণ, সংস্কৃতি এবং জাতিগত কাঠামোর সর্বনিম্নে ঠেলে দেওয়া হয়েছে। ড. খাত্তাব হুঁশিয়ার করেছেন, সাম্প্রদায়িক এ বৈষম্য চলতে থাকলে, ব্রিটেনের বহুজাতিক সমাজের জন্য তা হুমকি হয়ে দাঁড়াতে পারে।
এ গবেষণায় আরও দেখা গিয়েছে, চাকরি লাভের ক্ষেত্রে খ্রিস্টানদের পুরুষদের চেয়ে মুসলমান পুরুষদের ৭৬ শতাংশ কম এবং নারীদের ক্ষেত্রে ৬৫ শতাংশ কম সম্ভাবনা রয়েছে।
ইংল্যান্ডে প্রায় ত্রিশ লক্ষ মুসলিম অধিবাসী রয়েছে। সেদেশে ইসলাম বিদ্বেষীদের বৃদ্ধির ফল মুসলমানেরা চাপের মুখে রয়েছে।
2613474